বিভিন্ন ম্যাগাজিনের কভার পেজে প্রায়ই চোখে পড়ে বলিউডের ‘বেবিডল’ খ্যাত সানি লিওনকে। জনপ্রিয় এক ম্যাগাজিনের কভার পেজে সানি লিওনের সঙ্গে রয়েছেন তার স্বামী ড্যানিয়েলও। সম্প্রতি সেই ম্যাগাজিনের লঞ্চিং অনুষ্ঠানে গিয়ে লিফটে আটকে পড়েন তারা।
জানা গেছে, অনুষ্ঠান আসার সময় এই বিপত্তি ঘটে। সানি ও ড্যানিয়েল প্রায় আধা ঘণ্টা লিফটের মধ্যে আটকে ছিলেন। তারা অনেক চেষ্টা করেও লিফটের দরজা খুলতে পারেননি। অবশেষে টেকনিশিয়ান এসে তাদের লিফট থেকে বের করে আনেন।
মজার ব্যাপার হলো, এতোক্ষণ আটকে থেকে এতটুকু ভয় পাননি সানি লিওন। বরং হাসি মুখে লিফট থেকে বেরিয়ে এসে অনুষ্ঠানে যোগ দিলেন। সূত্র: কলকাতা২৪।