নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার হয়েছে। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের দুই নং ঢাকেশ্বরী এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশে ককটেলগুলো এখানে সঞ্চিত রাখ হয়েছিল।