মোবাইল মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ সম্ভবত খুব শীগ্রই তাদের নতুন ভার্সন আনতে যাচ্ছে, যার নাম হোয়াটসঅ্যাপ প্লাস। তবে এটি সম্পূর্ণ নতুন অ্যাপ নাকি বর্তমানটিরই বর্ধিত ভার্সন তা পরিষ্কার নয়।
তবে শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ প্লাসে ব্যবহারকারীদের জন্য বিবিধ আকর্ষণীয় ফিচার থাকবে। এতে থাকবে আগে থেকে তৈরি থিম ও বেশ কিছু ইমোটিকন। বড় বড় ফাইল সহজেই শেয়ার করা যাবে।
নতুন এই অ্যাপটি ব্যবহারের জন্য টাকা দিতে হবে কিনা তা পরিষ্কার নয়। শোনা যাচ্ছে, যারা এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তারা এটি ডাউনলোড করতে পারবেন। সূত্র: জি-নিউজ।