নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে হত্যার দায়ে সামসু মিয়া (৪০) নামের একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) এর বিচারক মিয়াজী শহীদুল ইসলাম চৌধুরী এই আদেশ দেন।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, ২০০৯ সালের ২৯ এপ্রিল রূপগঞ্জের দড়িয়াকান্দি এলাকাতে তুচ্ছ ঘটনার জের ধরে জামিলা বেগমকে হত্যা করে সামসু মিয়া। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আদালত সামসু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে। রায় ঘোষণার সময়ে আসামি পলাতক ছিলেন।