জুম্মনের মৃত্যুতে ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবরেণ্য হকি খেলোয়াড়, আবাহনীর সাবেক অধিনায়ক জুম্মন লুসাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। খবর: বাসসের।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের একমাত্র হকি খোলোয়াড় হিসাবে বিশ্ব একাদশে স্থান পাওয়া জুম্মন লুসাই ছিলেন আসামান্য প্রতিভাধর একজন ক্রীড়াবিদ। তার দীর্ঘ খেলোয়াড় জীবনের সাফল্য শুধু তাকেই নয়, দেশকেও ক্রীড়াক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গণের অপূরণীয় ক্ষতি হলো।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে দেশের ক্রীড়াজগৎ জুম্মন লুসাইয়ের অবদান চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসপ্তন্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।