সুনামগঞ্জে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, সাতজন আহত হয়েছেন । নিহতরা হলেন জেলার তাহিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের গোপীকা রঞ্জন দাসের স্ত্রী প্রণতি রানী দাস (৩৫) ও তার ছেলে প্রিয়জিত্ দাস (৯)।
সোমবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি পণ্যবাহী ট্রাক দিরাই যাওয়ার পথে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।