খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা

 
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
 

সোমবার ভোরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের চারপাশ থেকে পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেয়া হয়। পরে খালেদা জিয়ার ডাকে বিকালে কার্যালয়ে প্রবেশ করেন স্থায়ী কমিটির ছয়জন সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান ও সারোয়ারী রহমান।