বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ‘টেক মাহিন্দ্রা’: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, ‘টেক মাহিন্দ্রা’ বাংলাদেশে বিনিয়োগ করার আশা প্রকাশ করেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) টেক মাহিন্দ্রা’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিপি গুরনানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এ কথা জানান।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের বর্তমান তথ্যপ্রযুক্তি তথা ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি বিষয়ে তাকে অবহিত করেন। আজ বুধবার এক তথ্যবিবরণীতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে আইসিটিখাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেকপার্ক স্থাপন, আইটি সরঞ্জামাদি আমদানি-রফতানির ওপর শুল্ক হ্রাস/প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়েও তাকে অবহিত করেন প্রতিমন্ত্রী।

পলক গুরনানিকে প্রযুক্তিখাতের সার্বিক অগ্রগতি বিষয়ে অবহিত করে বাংলাদেশে আইসিটি খাতে টেক মাহিন্দ্রাকে বিনিয়োগের অনুরোধ জানান।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান লড়াই, ভাইয়ে ভাইয়ে লড়াই: তসলিমা

ইত্তেফাক/এমআই