একসময়ের জনপ্রিয় বলিউড তারকা শত্রুঘ্ন সিনহার ছেলে কুশ সিনহার বিয়ে করলেন তরুণা আগরওয়ালকে। শত্রুঘ্ন সিনহা একে তো জনপ্রিয় অভিনেতা ছিলেন তার উপরে বিজেপি নেতা। ফলে স্বাভাবিক ভাবেই যে তাঁর ছেলের বিয়েতে আমন্ত্রিতের তালিকায় হাই প্রোফাইল তারকা থেকে রাজনীতিবিদ যে থাকবেন তা স্বাভাবিক।
তাই পুরো অনুষ্ঠানের লাইম লাইট ছিল নরেন্দ্র মোদীর দিকে। এদিন ভারতের প্রধানমন্ত্রী নিজ হাতে মিষ্টি খাইয়ে দিয়েছেন শত্রুঘ্ন সিনহাকে। শুধু তাই নয় নব দম্পতি, শত্রুঘ্ন সিনহা, পুনম সিনহা এবং সোনাক্ষীর সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও কুশের বিয়েতে এসেছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক ও ঐশ্বরিয়া রাই। এছাড়াও বলিউডের বহু তারকাদেরই দেখা গিয়েছিল এই বিয়ের অনুষ্ঠানে। সূত্র: ওয়ান ইন্ডিয়া