“সরকার রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করছে” : জামায়াত

সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুর রহমান এক বিবৃতিতে এ কথা বলেছেন, সরকার আন্দোলন দমনের জন্য আওয়ামী ক্যাডার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সারাদেশে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস সৃষ্টি করছে। বিবৃতিতে ২০ দলীয় জোটের ঘোষিত দেশব্যাপী মিছিল, সমাবেশ ও অবরোধ কমর্সূচি শান্তিপূণর্ভাবে অব্যাহত রেখে জালেম সরকারের পতন ঘটানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও গণঅবরোধ কমর্সূচির প্রতি ব্যাপক জনসম্পৃক্ততার কারণে সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। আতঙ্কিত সরকার সাড়ে ১৬ কোটি মানুষের বাঁচার অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে দলীয় ক্যাডার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী দলকে গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার হত্যা, খুন ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊধ্বতর্ন কর্মকর্তাগণ এখন অস্ত্রের ভাষায় কথা বলতে শুরু করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শান্তিপূর্ণ অবরোধ চলাকালে আজও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহদেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে দুই শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
বিবৃতিতে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের সারাদেশে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং এ ধরনের সন্ত্রাসী তাণ্ডব বন্ধের জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।