গত বছর ৫ আগস্ট ফ্রান্সের নান্তেস শহরের একটি হাসপাতালে কৃত্রিম হূদযন্ত্র সংযোজন করা হয়েছিল একজন রোগীর দেহে। ফরাসি কোম্পানি কারমাট এই কৃত্রিম হূদযন্ত্রের নির্মাতা। হার্ট ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অ্যালান কারপেন্টিয়ার এটি উদ্ভাবন করেন। গতকাল সোমবার তিনি জানান, কৃত্রিম হার্ট স্থাপন করা রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তিনি দিব্যি সুস্থ আছেন -এএফপি