আজ গাবতলীতে ১৪ দলের জনসভা

রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জনসভা আজ। বিকাল ৩টায় ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে অনুষ্ঠেয় এ জনসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বৈঠকে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।