রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর খিলগাঁওয়ের জোড়াপুকুর মাঠে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নুরুজ্জামান জনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, মঙ্গলবার ভোররাতে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ওই যুবক অবরোধের নাশকতামূলক কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাতে শাহবাগে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছে।
মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।