রাজধানীর শনির আখড়ায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কার্যালয়ে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ১২ x ১০ মাপের টিন সেড ঐ ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।