ইংল্যান্ডের সাবেক ক্রিকেট তারকা কেভিন পিটারসেনের গায়ে ট্যাটু বা উল্কির সংখ্যা কম নয়। কিন্তু এরপরও থেকে থাকেনি তার উল্কি আঁকা। তবে এবার ভিন্ন ধরণের উল্কি এঁকেছেন তিনি। খবর: বিবিসির।
IMG0
ইংল্যান্ডের পক্ষে খেলার সময় যে শহরগুলোতে পিটারসেন শতরান করেছেন, নিজের শরীরে তিনি সেই সব শহরকে ফুটিয়ে তুলেছেন এক মানচিত্রের মধ্য দিয়ে। আয়নায় সেই উল্কির সেলফি তুলে ছবিগুলো প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে।
তিনি লিখেছেন: #tattoo #globalcitizen #stars ছবিগুলো ভুলভাবে তোলা হয়নি। এগুলো আয়নায় উল্কির প্রতিচ্ছবি।