ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও সীমান্ত থেকে জামাল হোসেন (২৮) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। জামাল হোসেনের বাড়ি নেত্রকোনা জেলায়।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, ভারত থেকে বাংলাদেশের প্রবেশের সময় ১৩৯ ব্যাটালিয়নের বার ঘটিয়া ক্যাম্পের বিএসএফ টহল দল জামান হোসেনকে ধরে নিয়ে যায়। আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি পাঠিয়ে জামাল হোসেনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।