বিএনপির লাগাতার অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের রুমের পাশে ফাঁকা জায়গায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় আরো একটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
এর আগে গত ১৩ জানুয়ারি সমাবর্তনের দিন কলাভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেট থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।