তিন ব্যাংকের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) পদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক মহাব্যবস্থাপক (ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স) জী. এম. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর ‘‘অফিসার (ক্যাশ)’’ পদের মৌখিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের পরিবর্তে ১৬ এপ্রিল ২০১৯ তারিখ পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: দুই ভারতীয় বিমান ভূপাতিত করার প্রমাণ দিলো পাকিস্তান

ইত্তেফাক/বিএএফ