'কিক' অভিনেতা কিডম্যানের সাথে হলিউডে

 
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি উপমহাদেশের দর্শকদের মন জয় করার পর এবার নিকোল কিডম্যানের সাথে হলিউড দর্শকদের মন জয় করতে চলেছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকি এর আগে 'কিক' সিনেমায় অভিনয় করে বলিউডের সিনেমার দর্শক ও সমালোচকদের মন জয় করেছিলেন।
নিকোল কিডম্যানের হাত ধরেই এই প্রতিভাবান অভিনেতা ভারতের বাইরে প্রথম কোন চলচ্চিত্রে অংশ নিতে যাচ্ছেন। জানা গেছে সারো ব্রিলির লেখা উপন্যাস 'এ লং ওয়ে হোম' অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। নওয়াজউদ্দিন সিদ্দিকিকে খুব শীঘ্রই 'বাদলাপুর' সিনেমায় দেখা যাবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া