অবরোধের ১৫তম দিনে এসে ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলো গড়ে একদিন করে বিলম্বে চলাচল করছে। রেলওয়ের একটি সূত্র জানায়, প্রতিটি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন দিয়ে বিলম্বের সময় কমিয়ে আনা হচ্ছে।
মঙ্গলবার কমলাপুর রেলষ্টেশন থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ২২ জোড়া আন্তঃনগর ট্রেনের সিডিউল আগের মতোই বিপর্যয়ের মধ্যে রয়েছে। বিশেষ করে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস, রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস, ধূমকেতু ও পদ্মা এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, খুলনাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন গড়ে ২২ ঘন্টা ২৮ ঘন্টা বিলম্বে চলাচল করেছে।
এই বিলম্বের কারণে মঙ্গলবার ঢাকা থেকে যেসব ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেসব ট্রেন আগামীকাল বুধবার দুপুরের পর থেকে পর্যায়ক্রমে ছেড়ে যাবে।