গাঁজা বৈধতার ১ বছর: সবকিছু ঠিকঠাক

 
যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে গাঁজা সেবনে বৈধতা দেয়ার এক বছর পর দেখা যাচ্ছে, নতুন কর্মসংস্থান, ৬০ মিলিয়ন ডলার বেশি ট্যাক্স সংগ্রহ এবং অপরাধ প্রবণতা আগের চেয়ে কমেছে। সমাজে বিরূপ প্রভাব পড়বে, বিরোধী রিপাবলিকান পার্টির এমন সমালোচনার পরও গত বছর পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে গাঁজাকে বৈধতা দেয়া হয়েছিল।
গাঁজা বৈধতার পর কোন বিরূপ প্রভাব পরেছে কি না, ডেনভার শহরের একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সবকিছুই আগের মতই চলছে। পুলিশের কাজেও কোন পরিবর্তন আসেনি বললেই চলে। গাঁজা বৈধ করার আগে থেকে যেমন অপরাধ প্রবণতা যেমন নিম্নমুখী ছিল, এখনো সেই ধারাবাহিকতা বজায় আছে। এমন কি অল্পবয়সীদের মাঝে মাদকাসক্তি কমছে বলে জানিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা।
গাঁজা বিক্রির জন্য কলোরাডো রাজ্যে ৬০টিরও বেশি দোকান খোলা হয়েছে। এসব দোকানে কাজ করছেন এমন লোকের সংখ্যাও প্রচুর। আর গাঁজা সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকেও প্রচুর মানুষ ভিড় করছেন কলোরাডোর আউটলেটগুলোতে। ফলে পর্যটন ব্যবসাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। সূত্র: ইনডিপেনডেন্ট