কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে আলু বোঝাই ট্রাকে আগুন

কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে মঙ্গলবার রাতে আলু বোঝাই দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুণ নেভাতে সক্ষম হয়।

সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার বিশ্বরোড রেল গেইট এলাকায় চট্টগ্রামগামী আলু বোঝাই দুটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৬-৯০০৮) ও (ঢাকা মেট্রো-ট-১৪-৭৬১৯) আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনতার সহায়তায় আগুণ নেভায়। দুটি পণ্যবোঝাই ট্রাকে আগুনের খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই সাহিদার জানান, আগুন গাড়িতে ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়। তাই এতে কোন হাতহতের ঘটনা ঘটেনি।