টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু



টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা ৪নং ব্রিজের কাছে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। বুধবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইল সদরের চর পাউলি গ্রামের ছালাম প্রামানিকের ছেলে ও সিএনজি চালিত অটোরিকশার চালক ফারুক হোসেন (২৫), জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের মন্টু সাহার ছেলে নিরাঞ্জন সাহা (৩৫), জামালপুর সদর থানার খরখড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে নুরুল ইসলাম ওরফে কালু (৪৫) এবং কালিহাতী উপজেলার মালতিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া (৪০)।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ থানা নিয়ে আসা হয়েছে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুছড়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালাতক রয়েছে।