মেহেরপুরের গাংনী উপজেলায় নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির ১৩ নেতা-কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হিজলবাড়িয়া গ্রামের আসমত আলী (৩০),একই গ্রামের আফেল উদ্দীন (৬০), মহিষাখালা গ্রামের হাসিবুল ইসলাম লাল্টু(৩০), একই গ্রামের হামিদুল ইসলাম (৩২), ধানখোলা গ্রামের বিদুৎ (৩০),একই গ্রামের শফিকুল আলম (৩৩), রাইপুর গ্রামের রফিক (৩৫), নওয়াদাপাড়া গ্রামের ঝন্টু (২৯), একই গ্রামের রফিকুল ইসলাম (৩৪), কোদাইলকাটি গ্রামের হোসেন আলী (৩০), রাইপুর গ্রামের বারেক, গাড়াবাড়িয়া গ্রামের লাল্টু (৩৫) ও নিশিপুর গ্রামের জহির উদ্দীন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, ২০ দলীয় জোটের ডাকা অবরোধে নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।