যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোর শহরের শংকরপুর এলাকায় জয় (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার শংকরপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে জয় শংকরপুর বটতলা এলাকায় বসে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তে সাপেক্ষে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।