‘বেবি' মোটেও পাকিস্তান বিরোধী সিনেমা নয়। সব জল্পনার অবসান ঘটিয়ে অক্ষয় কুমার এ ঘোষণা দিলেন। খবর জিবাংলা’র।
সিনেমাটির পরিচালক নীরজ পান্ডে বলেছেন, ‘বেবি মোটেও পাকিস্তান বিরোধী সিনেমা নয়। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে তিন পাকিস্তানি অভিনেতা রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তানের কিছু পদক্ষেপ হয়ত ভুল, কিন্তু তার মানেই সমগ্র দেশটাই ভুল নয়। সন্ত্রাসবাদের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। আমরা বিশ্বাস করি ধর্ম আর দেশ দুটি পৃথক বিষয়।’
সিনেমাটির নায়ক অক্ষয় কুমার জানান, সিনেমাটিতে তার বাস্তব জীবনের চরিত্রের রূপায়ন।