সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- মুগলীবাড়ী এলাকার মৃত বশিরুদ্দিনের ছেলে বকুল হোসেন(২৮) ও একই এলাকার সফুর উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩১)।
বিজিবি জানায়, গরু আনার জন্য একদল গরু ব্যবসায়ীসহ বকুল ও রবিউল ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় সীমান্তে টহলরত ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের সদস্যরা গুলি চালালে বকুলের বুকে ও রবিউলের ডান পায়ে লাগে। পরে তাদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বকুলের অবস্থা আশঙ্কাজনক। বিজিবি’র বুড়িমারী ক্যাম্প হাবিলদার রেজাউল ইসলাম বাদী হয়ে ঐ দুইজনকে আসামি করে চোরাচালান মামলা দায়ের করেছে। পুলিশ রবিউলকে গ্রেফতার করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী দুই বাংলাদেশি আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।