মাগুরায় বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মী গ্রেফতার

মাগুরায় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলার আসামিদের পুলিশ গ্রেফতার করে।
মাগুরা সদর থানায় গ্রেফতারকৃতরা হলেন, চাউলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড  বিএনপির সভাপতি আলিমুজ্জামান, বিএনপি কর্মী পিকুল শেখ ও গোলাম রসুল।
শালিখা থানায় বিএনপি-জামায়াতের গ্রেফতারকৃতরা হলেন, শতখালী ইউনিয়ন জামায়াতের সহকারী আমির আনসার আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, আড়পাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির কর্মী নূর আলম ও ইকরাম হোসেন।
শ্রীপুর থানায় গ্রেফতারকৃতরা হলেন, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল শেখ, বিএনপি কর্মী শফিকুল ইসলাম। শ্রীপুর ইউনিয়ন বিএনপির কর্মী রহমান শেখ, মোসলেম শেখ, শহিদ শেখ, জামায়াত কর্মী আবুল কাশেম ও আ: ওহাব।
মহম্মদপুর থানায় গ্রেফতারকৃতরা হলেন, বালিদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও একই ইউনিয়ন জামায়াত কর্মী আকরামুজ্জামান। 
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, গ্রেফতারকৃতরা নাশকতামূলক কর্মকাণ্ডে অভিযুক্ত মামলার আসামি। তাই হরতাল-অবরোধে আবারে নাশকতা চালাতে পারে এমন আশঙ্কা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এসব  নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।