ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ১১টি স্বর্ণের বারসহ লিয়াকত হোসেন বাবু(৩২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
২৩ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল আব্দুর রহিম জানান, দুপুরে দৌলতপুর সীমান্ত থেকে ১১টি সোনার বারসহ বাবুকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ১০০ গ্রাম, যার বাজারমূল্য ৫০ লাখ টাকা।
আটক বাবু জানান, স্বর্ণের বারগুলোর মালিক দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে জিয়াউর রহমান।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। মামলায় জিয়াউর রহমানকে পলাতক আসামি দেখানো হয়েছে।