বগুড়ায় ২৪ ঘণ্টার হরতাল


বগুড়ায় ২০ দলীয় জোট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বগুড়া জেলাব্যাপী ২৪ ঘণ্টার হরতাল আহবান করেছে।
বুধবার দুপুর আড়াইটায় ২০ দলীয় জোটের জরুরী বৈঠকে হরতাল আহবানের সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহবায়ক ভিপি সাইফুল ইসলাম হরতাল আহবানের বিষয়টি নিশ্চিত করে বলেন আগামীকাল সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলাব্যাপী হরতাল চলবে।
তিনি আরো জানান ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি নির্যাতন এবং নেতাদের বাড়ি বাড়ি তল্লাশীর প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।