আদিতমারীতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারীতে অজ্ঞাত তরুণীর (২০) লাশ পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের খালকাটা রাস্তার আমতলা ব্রিজের কাছে একটি কালভাটের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় কৃষকরা কাজ করতে গিয়ে লাশটি কালভার্টের ভিতরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।