নলছিটিতে মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী আব্দুল্লাহ্ পরিবহনের গাড়ীতে পেট্রোল বোমা হামলায় তিনজন আহত হয়। আহতারা হলেন, পটুয়াখালির কলাপাড়ার রেশমা বেগম (৩০) ও তার স্বামী মাহাবুব (৪৫) এবং কলাপাড়ার হাসিবুর রহমান (৩৫)। এ ঘটনায় ঝালকাঠি নলছিটি থানার ওসি আবুল খায়েরকে বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।
এব্যাপারে নলছিটি থানার সেকেন্ড অফিসার মোঃ মিজান সিকদার জানান, ঘটনার সাথে জড়িতদেও গ্রেফতারে অভিযান চলছে।