ইসরায়েলে ৯ ব্যক্তিকে ছুরিকাঘাতকারী আটক

 
 
 
ইসরায়েলের একটি যাত্রীবাহী বাসে ছুরি নিয়ে হামলা চালিয়ে নয় যাত্রীকে আহত করেছে এক ব্যক্তি। বুধবার তেল আবিবের কেন্দ্রীয় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গুলিতে আহত হামলাকারীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। খবর বিবিসির।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে। যাত্রীদের ছুরিকাঘাত করে হামলাকারী ঘটনাস্থল থেকে পালাতে চেয়েছিল। কিন্তু পায়ে গুলি করে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।