স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মো. নাসিম বলেছেন, বোমা মারার রাজনীতির দিন শেষ হয়ে গেছে। বার্ন ইউনিটে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং ইতিমধ্যে মারা গেছে এদেরও দায়দায়িত্ব নিতে হবে খালেদা জিয়াকে।
বুধবার বিকাল ৩টায় মানিকগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে কমিউনিটি ক্লিনিক উদ্বোধণ কালে তিনি এ সব কথা বলেন।
অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক প্রকল্প ডিরেক্টর মাখদুম নার্গিসের সভাপতিত্বে সভায় আরো উপিস্থত ছিলেন টিকা রিজিওনাল হেড ডাঃ রহমান নুরদুল, পৌরমেয়র মোঃ রমজান আলী, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস,পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদের জেলা প্রশাসক গোলাম মহিউদ্দিন, সিভিল সার্জন মানিকগঞ্জ ডাঃ মোঃ শাহআলম প্রমুখ।