রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪-২০১৫ সেশনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৩ জানুয়ারি বিকেল ৩টায় অডিটরিয়ামে এবং ক্লাশ ২৪ জানুয়ারি থেকে শুরু হবে।
রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক এন.এইচ.এম কামরুজ্জামান সরকারের উদ্ধৃতি দিয়ে জনসংযোগ পরিচালকের পাঠানো এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাশ রুটিন সংগ্রহ ও ক্লাশে উপস্থিত হতে হবে। কোন শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস ক্লাশে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব/ভর্তি বাতিল হয়ে যাবে। এছাড়া প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে।