ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার সন্ধ্যায় দফায়-দফায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এসময় তিন দিক হতে সাত-আটটি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
ককটেলের স্প্লিন্টার লেগে চারজন মানুষ আহত হয়েছেন। আহতরা হলেন, চা বিক্রেতা মো. ফারুক এবং ক্যাম্পাসে বেড়াতে আসা অপর তিন জন। তাদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
টি এস সির আশপাশে ককটেলগুলো বিস্ফোরিত হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ভিড় কমতে শুরু করে।