কুলাউড়ায় ২৯পিস ইয়াবা সহ আটক-১

২১জানুয়ারী সন্ধ্যায় কুলাউড়া উপজেলার কৌলা ব্রাক অফিস সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশ ২৯পিস ইয়াবা সহ ১জনকে আটক করে। আটক শামিম মিয়া (৩০) শ্রীমঙ্গল উপজেলার বিরাহিমপুর (কলেজ রোড) এলাকার আব্দুর রশীদ মাষ্টারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি তদন্ত আতিকুর রহমান।