বুধবার রাতে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনের কাছে চট্রগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষপ করেছে দুবৃর্ত্তরা। এতে মঞ্জু মিয়া (৩৫) নামে এক ফল বিক্রেতা আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পেট্রলবোমার আলামত পাওয়া গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।