বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ননদ-ভাবীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল ৫নং ওয়ার্ডের উকিল আহমদের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এতে রেজিয়া বেগম (ভাবী) (৪০) এবং ফাতেমা বেগমের (ননদ) (২৮) মৃত্যু হয়।

রেজিয়া বেগম ওই গ্রামের মৃত জাকের আহমদের স্ত্রী এবং ফাতেমা বেগম একই গ্রামের মৃত নেছার আহমেদের কন্যা।

স্থানীয় সূত্র জানায়, উকিল আহমদের বাড়ির বিদ্যুৎ সংযোগ লাইনের ছেঁড়া তার রেজিয়া বেগমের বাড়ির টিনের চালে স্পর্শ করা ছিল। রেজিয়া বেগম অসাবধানতা বশত টিনের চালে কাপড় শুকাতে গেলে প্রথমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ভাবীর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে ননদ ফাতেমা বেগম তার দেহ ছুঁতে যায়। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই ভাবী রেজিয়া বেগমের মৃত্যু ঘটে। ননদকে বাঁশখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন: পাকিস্তানি তারকাদের শান্তির বার্তা, হামলায় খুশি ভারতীয়রা

বাঁশখালী থানা পুলিশের এস.আই মো. ফারুক উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

ইত্তেফাক/অনি