'মন কি বাত'-এ এক সঙ্গে মনের কথা জানাবেন ওবামা ও মোদী





প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্টের ভারর সফর স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওবামার সঙ্গে একটি যৌথ রেডিও ভাষণের সিদ্ধান্ত নিলেন। ২৭ জানুয়ারি এই যৌথ রেডিও ভাষণ সম্প্রচারিত হবে। খবর জি নিউজের।
বৃহস্পতিবার মোদী টুইটারে তার এই 'মন কি বাত' অনুষ্ঠানের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।  
আগামী ২৫ জানুয়ারি ভারতে আসছেন ওবামা। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসরে প্যারেডে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২৭ জানুয়ারি ওবামা সিরি ফোর্ট অডিটোরিয়াম থেকে ভারত ও আমেরিকার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের।
প্রসঙ্গত, গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে ওয়াশিংটন পোস্টে উপ-সম্পাদকীয় লিখেছিলেন। ইতিহাসে, সেই প্রথমবার কোনও ভারতীয় নেতার সঙ্গে কলম ধরেছিলেন কোনও মার্কিন প্রেসিডেন্ট।