মাগুরায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার



মাগুরায় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন, রিয়াজউদ্দিন, আক্কাস, পাভেল, আলমগীর, সিদ্দিক, অনিক, সুমন, সীমান্ত, আবু বক্কার ও সুমন । মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান- হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের  ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরূদেরধ নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।