বিমানেই সন্তান জন্ম দিলেন জর্ডান নারী

জর্ডান থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জর্ডানের এক নারী। বুধবার এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
নিউইয়র্ক ও নিউজার্সির পোর্ট অথোরিটির একজন মুখপাত্র জো পেন্টাঙ্গেল জানিয়েছেন, ৩৩ বছর বয়সী ঐ নারীর বিমানেই প্রসব বেদনা ওঠে। বিমানে থাকা একজন চিকিত্সক ও নার্সের সহায়তায় তিনি কন্যা সন্তানের জন্ম হয়। এসময় রয়েল জর্ডান ফ্লাইট জে২৬১ আটলান্টিক মহাসগারের উপর অবস্থান করছিল। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
পেন্টাজেলো বলেছেন, বিমানটি সন্ধ্যা সাগে সাতটার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে। এরপর মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুইজনই ভাল আছে। শিশুটির ওজন ৬ পাউন্ডের বেশি।
তিনি জানান, নারীটি জর্ডানের নাগরিক এবং তিনি একাই নিউইয়র্ক যাচ্ছিলেন।