মানিকগঞ্জে তিনদিন ব্যাপী বিশ্ব ইজতিমা

মানিকগঞ্জের ছিদ্দিকনগর পটল বিলে তিনদিন ব্যাপী বিশ্ব ইজতিমার আয়োজন করা হয়েছে। আগামী ২১, ২২ ও ২৩ জানুয়ারি চলবে এ ইজতিমা। ২৪ জানুয়ারি সকালে হবে আখেরি মুনাজত। তা’লিমে যিকর মানিকগঞ্জ, বাংলাদেশের পক্ষে ইজতিমার আয়োজন করা হয়।
আধ্যাতিক সাধক, কুতুব-উল-আকতাব হযরত মাওলানা অধ্যাপক মুহাম্মাদ আযহারুল ইসলাম সিদ্দিকী (রাহ.) এর প্রধান খলিফা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, পীরে কামিল ও মুকাম্মিল হযরত মাওলানা মুফতি ড. মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী এ ইজতিমার পরিচালনা ও দু’আ করবেন।
আলোচ্য বিষয়: আল্লাহর অস্তিত্ব, ইসলাম ও অন্যান্য ধর্মের আলোচনা, ইলমে শরী’আত ও ইলমে মা’রিফাতের বয়ান, তা’লিমে যিকর, কুরআন শরীফ ও নামাজ শিক্ষার ব্যবস্থা, তাফসিরুল কুরআন, দারসে হাদিস, ত্বাহারত, ইসলামি সঙ্গীত এবং সুন্নাতের উপর ইসলামি জিন্দেগির ব্যবহারিক শিক্ষা।