ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার জন্য বিএনপি চেয়ারপারনসন বেগম খালেদা জিয়া দায়ী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউর খদ্দর মার্কেটের সামনে হরতাল-অবরোধ বিরোধী এক প্রতিবাদে সমাবেশে তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার ছাড়া কোনো উপায় নেই। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। শেষ পর্যায়ে চলে এসেছে। খালেদাকে গ্রেফতার জনগণের দাবি।
তিনি বলেন, হরতাল-অবরোধের নামে খালেদার নির্দেশে মানুষ হত্যা করা হচ্ছে। অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। দেশের কৃষককুল আজ হাহাকার করছে। এর জন্য খালেদাকে হুকুমের আসামি করে বিচারের সম্মুখীন করতে হবে।
বাংলাদেশ কৃষক লীগ এই প্রতিবাদ-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।