দেশে অবরোধের মধ্যে মোটরসাইকেল চালক ছাড়া অন্য কোনো সঙ্গী বহনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক আদেশের এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, “লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিককালে কিছু দুর্বৃত্ত মোটর সাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসত ও নাশকতা চালাচ্ছে। তাই এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাধিক ব্যক্তি মোটর সাইকেলে চড়তে পারবেন না।”