ভবেশ প্যাটেল একজন পেশায় আলোকচিত্রী। চোখে না দেখলেও ভালোভাবেই ছবি ফ্রেমবন্দী করতে পারেন তিনি। আর তার প্রমাণ ক্যাটরিনা কাইফ।
এক বিজ্ঞাপনের কাজে ভবেশ প্যাটেলকে সুযোগ দেয়া হয়েছিল ক্যাটরিনা কাইফের ছবি তুলতে। বিজ্ঞাপনের বিষয়ের সঙ্গে দারুণভাবে মিলে গিয়েছিল ভবেশের কাজের ধরণ। ক্যাটরিনা ফ্লোরে আসা মাত্র পারফিউমের গন্ধকে অনুসরণ করেই ছবি তোলেন ভবেশ। আর শুট শেষে তার ছবি দেখে অবাক হয়ে যান সবাই, এমনকি ক্যাটরিনাও। অবিশ্বাস্য দক্ষতায় ক্যাটরিনার নানা পোজে ছবি তুলেছেন ভবেশ।
মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্সের ছাত্র ভবেশ জন্ম থেকেই চোখে দেখেন না। কিন্তু ফটোগ্রাফিতে শখ তার ছোটবেলা থেকেই। শারীরিক প্রতিবন্ধকতা তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ফটোগ্রাফিতে তাঁর দক্ষতার প্রমাণ আগেও রেখেছেন। তবে সব থেকে চ্যালেঞ্জিং ছিল বোধহয় ক্যাটরিনার মতো জনপ্রিয় নায়িকার ছবি তোলা।
বিজ্ঞাপনের এভিসির ডিরেক্টর ভবেশে এই দক্ষতাকেই কাজে লাগিয়েছেন। চোখে দেখা সৌন্দর্যের বাইরের জগত যেন উঠে এসেছে ভবেশের ফটোগ্রাফিতে।
নিজের এই কাজ সম্বন্ধে বলতে গিয়ে ভবেশ জানিয়েছেন, ফুলকে চোখে দেখা না গেলেও যেমন গন্ধেতেই তার উপস্থিতি ও সৌন্দর্য টের পাওয়া যায়, এই ফটোশুটেও সেরকমই অনুভূতি হয়েছে তার।
শুধু বিজ্ঞাপনের জন্য নয়, সত্যি সত্যিই ভবেশের কাজ মুগ্ধ করেছে ক্যাটরিনাকেও। সূত্র: কলকাতা২৪।