মাদারীপুরের টেকেরহাটে বজ্রপাতে গফুর মাতুব্বর (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজৈর উপজেলার নগরগোয়ালদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গফুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের নগরগোয়ালদি গ্রামের মৃত হেলাল মাতব্বরের ছেলে।
আরো পড়ুন: ঝড়ো আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গফুর মাতুব্বরসহ কয়েক ব্যক্তি সকালে নগরগোয়ালদি এলাকায় স্থানীয় একটি পুকুরে মাছ ধরতে নামে। পুকুরের মধ্যে হঠাৎ বজ্রপাত হলে গফুর গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/বিএএফ