ইউক্রেনে ট্রামে হামলা: নিহত ১৩

 
ইউক্রেনের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে বৃহস্পতিবার একটি ট্রামে গোলার আঘাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দোতেনস্ক শহরে শান্তি প্রতিষ্ঠার জন্য চলমান আলোচনায় যুদ্ধ বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। একটি গোলা ট্রামটিকে আঘাত করলে ট্রামের ভেতরে থাকা ১২ জন যাত্রী নিহত হন। এছাড়াও ট্রামটির পাশে একটি গাড়িতে থাকা একজন নিহত হয়েছেন বলে একজন সরকারী কর্মকর্তারা জানিয়েছেন।
ট্রামে হামলার ঘটনাটি রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিউক হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছেন।
গত মাসে রুশপন্থী বিদ্রোহীদের সাথে সরকারী বাহিনীর সংঘর্ষে ১০ জন সরকারী সেনা নিহত হওয়ার পর শহরটির বিমানবন্দরটি বাদে অন্যান্য স্থান থেকে সেনা সদস্যদের সরিয়ে নিয়েছিল ইউক্রেন সরকার। সূত্র: ডেইলি মেইল