রাজশাহীতে ট্রাক চাপায় দিনমজুর নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় (৪০) দিনমজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, দিনমজুর বিনোদপুর বাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে বাইসাইকেল চালিয়ে কাটাখালির দিকে যাচ্ছিলেন। এসময় একটি অটোরিকশা পেছন থেকে তার বাইসাইকেলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়েন। এসময় একটি বেপরোয়া গতির ট্রাক তার মাথার উপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ট্রাক চালক রুবেল ও তার সহকারী ইব্রাহিমকে আটক করে পুলিশে দিয়েছে।
নগরীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, মৃতদহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও তার হেলপারকে জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।