বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামে বাল্যবিবাহের অনুষ্ঠান থেকে জামাই শ্বশুরকে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার এই গ্রামে ১৪ বছরের এক কিশোরীর সাথে ঈশ্বরদী থানার সরাইকান্দি গ্রামের জালাল উদ্দিনের পুত্র ফিরোজ মাহমুদের (২২) বিয়ের আয়োজন করা হয়। বিয়ের কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামছুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। ওই সময় বর যাত্রীরা দৌড়িয়ে পালিয়ে যায়। বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের পিতা ইমান আলীকেও একই শাস্তি প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে মণ্ডুন্তোষ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছিল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন বাল্য বিবাহের খবরটি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পর ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। ভাঙ্গুড়া থানার ওসি মো. আবু জাফর জানিয়েছেন, আসামীদের পুলিশ হেফাজতে নিয়ে পাবনা জেলে পাঠানো হয়েছে।